নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জুট স্পীনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন যশোর-১ (শার্শা) সংসদ সদস্য ও আফিল জুট উইভিং মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ আফিল উদ্দিন। শনিবার ঢাকায় অ্যাসোসিয়েশনের বোর্ড মিটিংয়ে তিনি দুই বছরের জন্য চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়া ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তাপস প্রামাণিক।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নবনির্বাচিত পরিচালকদের অংশগ্রহণে ২০২৩-২৪ ও ২০২৪-২৫ মেয়াদে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচনের জন্য অ্যাসোসিয়েশনের বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়। সভায় আফিল জুট উইভিং মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ আফিল উদ্দিনকে অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান এবং টিম্যাক্স জুট মিলস লিমিটেডের তাপস প্রামাণিককে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয়।
নির্বাচন বোর্ডের চেয়ারম্যান কামরান টি. রহমানের সভাপতিত্বে বোর্ড ডিরেক্টদের (পরিচালক) মধ্যে উপস্থিত ছিলেন মামুনুর রহমান, মাহাবুবুর রহমান পাটোয়ারী, জাহিদ মিয়া, তাপস প্রামাণিক, আহমেদ হোসাইন, মোজাম্মেল হক, মোহাম্মদ আলী, শেখ আফিল উদ্দিন, ফারিয়ান ইউসুফ, মৃধা মনিরুজ্জামান মনির ও শেখ নাসির উদ্দিন।
