যশোর প্রথম বিভাগ বাস্কেটবল লিগ
নিজস্ব প্রতিবেদক: যশোর প্রথম বিভাগ বাস্কেটবল লিগের তৃতীয় দিনে জয় পেয়েছে ধুমকেতু, কুদ্দুস স্মৃতি শরীর চর্চা কেন্দ্র ও লালদিঘী স্পোর্টিং ক্লাব। বৃহস্পতিবার যশোর বাস্কেটবল গ্রাউন্ডে তাদের কাছে যথাক্রমে পরাজিত হয়েছে সন্ধানী ক্রীড়া চক্র, ব্রাদার্স ইউনিয়ন ক্লাব ও ফ্যালকন ক্লাব।
সকালে প্রথম ম্যাচে ধুমকেতু ৪৪-১৩ পয়েন্টে সন্ধানী ক্রীড়া চক্রকে পরাজিত করে দ্বিতীয় জয় তুলে নেয়। বিপরীত অভিজ্ঞতা হয়েছে সন্ধানী ক্রীড়া চক্রের। এটি তাদের দ্বিতীয় পরাজয়। পুরো ম্যাচেই দাপট দেখায় ধুমকেতু। ধুমকেতু ম্যাচে প্রথম কোয়ার্টারে ১০-৩, দ্বিতীয় কোয়ার্টারে ৮-৫, তৃতীয় কোয়ার্টারে ১২-০৩ ও শেষ কোয়ার্টারে ১৪-২ পয়েন্টে এগিয়ে ছিল। ধুমকেতুর সামিন ১৮, রোহান ১০ পয়েন্ট অর্জন করে। অপরদিকে সন্ধানীর পক্ষে সাগর ৮ ও রহমান ৫ পয়েন্ট অর্জন করে।
দ্বিতীয় ম্যাচে কুদ্দুস স্মৃতি শরীর চর্চা কেন্দ্র ৫৭-২৬ পয়েন্টে ব্রাদার্স ইউনিয়নকে পরাজিত করে। কুদ্দুস স্মৃতি দুই ম্যাচে দুটিতে জয় পেলেও, সমান সংখ্যাক ম্যাচে এখনো জয়ের দেখা পায়নি ব্রাদার্স ইউনিয়ন। ম্যাচের প্রথম কোয়ার্টারে ১১-৮ পয়েন্টে এগিয়ে ছিল কুদ্দুস স্মৃতি। দ্বিতীয় কোয়ার্টার ১০-১০ পয়েন্টে সমতায় শেষ হয়। তৃতীয় ও চতুর্থ কোয়ার্টারে কুদ্দুস স্মৃতি এগিয়ে ছিল ১০-২ ও ১৯-৬ পয়েন্টে। কুদ্দুস স্মৃতির পক্ষে পল্লব ১৯, সাকিল ১৩, রাসেল ১০, রাহুল ৯ ও জাহিন ৬ পয়েন্ট অর্জন করে। অপরদিকে ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের আকিব ১০, রাফি ও হাসান ৬ পয়েন্ট করে অর্জন করে।
দিনের শেষ ম্যাচে ফ্যালকন ক্লাবের বিরুদ্ধে মাঠে নামে লালদিঘী স্পোর্টিং ক্লাব। লালদিঘী স্পোটিং ক্লাব ৩৫-২৬ পয়েন্টে ফ্যালকন ক্লাবকে পরাজিত করে। চারটি কোয়ার্টারে এগিয়ে ছিলো লালদিঘী স্পোর্টিং ক্লাব। কোয়ার্টারে পয়েন্ট হলো ৪-২, ১০-৯, ১০-৬ ও ১১-৯ পয়েন্টে।