নিজস্ব প্রতিবেদক, ঝিকরগাছা
যশোরের ঝিকরগাছায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ হয়েছে। সোমবার সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ সামগ্রী প্রদান করা হয়।
সামগ্রী বিতরণ পূর্বক আলোচনা সভায় জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সাহিদ হাসান শামীমের সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ইকবাল আহমদ, সাংগঠনিক সম্পাদক আবু আজগর, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম বাবু, শিক্ষকনেতা হাসানুর রহমান টুটুল, ইয়াকুব আলী, সালেকিন ইসলাম, ইকবাল হোসেন, সমাজসেবক মোস্তাফিজুর রহমান লিটন
প্রমুখ।
এমসয়ে শতাধিক অসহায়, গরীব পরিবারকে ঈদের দিনের প্রয়োজনীয় দ্রব্যাদি প্রদান করা হয়।
