ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের ঝিকরগাছা উপজেলা মোড়স্থ মেসার্স মোরশেদ ব্রাদার্সে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করেছে। গতকাল শনিবার সকালে এক অভিযানে পেট্রোল-ডিজেল ওজনে কম দেওয়ায় এ জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্বদেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম নাভিদ সারওয়ার। পেট্রোল-ডিজেল কম দেওয়ার অভিযোগে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। সত্যতা পেলে পাম্পের ম্যানেজার মো, ফারুক হোসেনকে এ টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সরকারি অন্যান্য কর্মকর্তা ও ছাত্রপ্রতিনিধিগণ।
ভুক্তভোগী আলী আশরাফ নামে এক ব্যক্তি বলেন, পাম্পটি দীর্ঘদিন ধরে পেট্রোল-ডিজেল ওজনে কম দিয়ে মানুষের সাথে প্রতারণা করে আসছে। আজকেও তারা একই কাজ করেছে। এ পাম্পে পেট্রোল-ডিজেলে ভেজাল দেওয়া হয় বলেও অভিযোগ আছে।
