এম আর মাসুদ, ঝিকরগাছা :
যশোরের ঝিকরগাছায় নারীর ক্ষমতায়নে সদাইপাতি নামে নারীদেরকে ব্যবসালয় দেয়া হয়েছে। সোমবার ফতেপুর আহসান মোড়ে এ সদাইপাতি প্রদান উপলক্ষে আলোচনা সভা করা হয়।
ইউরোপিয়ান ইউনিয়ন ও ট্রেইডক্রাফট্ এক্সচেঞ্জের অর্থায়নে এবং উলাসী সৃজনী সংঘ ও বিকাশ বাংলাদেশের বাস্তবায়নে সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসান। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নুসরাত নওশীন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, ট্রেইডক্রাফট্ এক্সচেঞ্জের কান্ট্রি ডিরেক্টর শাহেদ ফেরদৌস, ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী মোড়ল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক, উলাসী সৃজনী সংঘের নির্বাহী পরিচালক খন্দকার আজিজুল হক মনি।
উপজেলা নারী সামাজিক এ্যাসোসিয়েশনের সহসভাপতি চিচিলিয়া মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ট্রেইডক্রাফট্ এক্সচেঞ্জের প্রোগ্রাম প্রধান নাবিলা নুসরাত, বঙ্গবন্ধু কৃষি পুরস্কারপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা আইয়ুব হোসেন, প্রকল্পের আঞ্চলিক সমন্বয়কারী কৃষিবিদ আনিসুজ্জামান, সেলিনা বেগম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা নারী সামাজিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাসরিন সুলতানা।
উপজেলার গদখালী ইউনিয়নের ফতেপুর বিশ্বাসপাড়া নারী সামাজিক অ্যাসোসিয়েশনের ৩০সদস্যের এই সদাইপাতি নামক ব্যবসালয়ে প্রকল্পের পক্ষ থেকে দুই লাখ টাকা বিনিয়োগ করা হয়।
