নিজস্ব প্রতিবেদক, ঝিকরগাছা: ঝিকরগাছায় ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। ঝিকরগাছা হাসপাতালে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আবহাওয়া জনিত এবং খাদ্যাভ্যাস জনিত কারণে গত ৮-১০ দিনে হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তি হচ্ছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র।
ঝিকরগাছা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তারা উপজেলার পাল্লা গ্রামের তোতা বিশ্বাসের স্ত্রী শিরিনা বেগম (৫০), সাগরপুরের মিলন হোসেনের ছেলে আরশ (৪), শ্রীরামপুরের রবিউল ইসলাম সুজন (৪৩), মারুফ হোসেন (৪৫), পৌরসভার হাজিরালী গ্রামের রবিউল ইসলামের স্ত্রী প্রিয়া খাতুন (২০), মোবারকপুরের প্রবাসী আলমগীর হোসেন (৪২), একই গ্রামের রনো বিশ্বাস (৮০), পারবাজারের সোনিয়া খাতুন (২২)।
ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার এস কে রাজিবুল ইসলাম বলেন, আবহাওয়া জনিত এবং খাদ্যাভ্যাস জনিত কারণে গত ৮-১০ দিন ডায়রিয়া রোগীর চাপ বেড়েছে। প্রতিদিন ৬-৭ জন রোগী ভর্তি হচ্ছেন আবার চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। উদ্বিগ্ন হওয়ার কিছুই নেই।