নিজস্ব প্রতিবেদক: সোমবার সকালে ঝিকরগাছা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে, সাবেক মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মরহুম জননেতা তরিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
যশোর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান খান এর সহযোগিতায় ঝিকরগাছা উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কম্বল বিতরণ হয়। ঝিকরগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইসমাইল হোসেন সোহাগের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা বিএনপি’র আহবায়ক মোর্তজা এলাহি টিপু, যুগ্ন আহবায়ক খোরশেদ আলম, শহিদুল ইসলাম, সর্দার শহিদুল ইসলাম, ইমরান হাসান সামাদ নিপুন। আহবায়ক কমিটির সদস্য গোলাম কাদের বাবলু, ইনামুল হক।
পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক রাশেদুল মোমিন সুজন , মহিলা দল নেত্রী নাহিদ আক্তার, উপজেলা যুবদলের আহ্বায়ক মোনাজ্জেল হোসেন লিটন, যুগ্ন আহবায়ক তরিকুল ইসলাম, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান কালু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক নাজমুল আরাফাত রাচি, যুগ্ন আহবায়ক এনামুল হক, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল হুদা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাসানুর রহমান রুবেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক সাইফুল আলম পিকুল, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক হাফিজুর রহমান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহিন আলম বিপ্লব, সরকারী শহীদ মশিউর রহমান ডিগ্রী কলেজ ছাত্রদলের আহ্বায়ক আল রেজা সাগর সহ বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, কৃষক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে মরহুম তরিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন পীরতলা জামে মসজিদের পেশ ইমাম।