ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় অন্বেষা পাঠাগারের দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সাইফুজ্জামান ও সাধারণ সম্পাদক আহম্মেদ ইকবাল। ৯ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি আব্দুল বারিক ও ওসমান গনি, সহ-সাধারণ সম্পাদক আবু রাসেল ও আল আমিন, কোষাধ্যক্ষ রবিউল ইসলাম, সাহিত্য ও সমাজকল্যাণ আবু ফয়েজ পিন্টু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রুবেল হোসেন প্রমুখ।
এর আগে শুক্রবার বিকেলে স্থানীয় লাউজানী বাজারে অন্বেষা পাঠাগারের স্থায়ী কার্যালয়ের সামনে সাইফুজ্জামানের সভাপতিত্বে বার্ষিক সাধারণসভা ও ইফতারপূর্ব আলাচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক আহমেদ ইকবাল, শ্রীরামপুর সিদ্দিকীয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রাজ্জাক, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা রমীজ উদ্দিন, মাস্টার রকিব উদ্দিন, সাবেক ইউপি সদস্য আব্দুল খালেক, লাউজানী জামে মসজিদের ইমাম হাফেজ ইমদাদুল হক প্রমুখ।