ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের ঝিকরগাছা পৌর নির্বাচনে নৌকার প্রতীকের বিজয়ের লক্ষ্যে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে নির্বাচনী কর্মী সভায় অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদের ডাক বাংলোয় সোমবার বিকেল ৪টার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সদস্য ও যশোর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আসাদুজ্জামান মিঠু। উপজেলা সেচ্ছাসেবকলীগের আহবায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন যশোর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ নূরে আলম সিদ্দিকী মিলন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি, বর্তমান পৌর মেয়র নৌকা প্রতীকের মাঝি মোস্তফা আনোয়ার পাশা জামাল, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি চৌধুরী রমজান শরীফ বাদশা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. মোস্তাফিজুর রহমান মুসা, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আব্দুর কাদের আজাদ, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ নাছিমুল হাবীব শিপার।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক কমিটির সদস্য মাহমুদ মুকুল, ফারুক হোসেন, এনামুল হক মনি, জাহিদুল ইসলাম, আল আমিন, রফিকুল ইসলাম, সেলিম হোসেন, প্রিন্স আহমেদ, সাজ্জাদুল জামান রনি, আল আমিন, শাহ জামাল শিশির, মিন্টু মিয়া, মিজানুর রহমান ও ইবাদ আলীসহ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক আজাহারুল ইসলাম লাবু ও শামসুজ্জোহা লোটাস।