নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে বিজয়ের তথ্য জানান তিনি।
বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে দেখা যায়, শৈলকুপা উপজেলার সব কেন্দ্রের ফল গণনা শেষে ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. আসাদুজ্জামান পেয়েছেন মোট ১ লাখ ৭১ হাজার ৫৯৮ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মতিউর রহমান পেয়েছেন ৫৫ হাজার ৫৭৭ ভোট।
এতে ধানের শীষের প্রার্থী মো. আসাদুজ্জামান ১ লাখ ১৬ হাজার ২১ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বলে বেসরকারি ফলাফলে জানা গেছে।
উল্লেখ্য, এটি বেসরকারি ফলাফল; নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার পর চূড়ান্ত ফল নিশ্চিত হবে।
