সাড়াতলা (শার্শা) প্রতিনিধি: শার্শার ডিহি ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশনকে সামনে রেখে বৃহস্পতিবার বিকালে ডিহি ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
ডিহি ইউনিয়ন যুবলীগের সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক নিজাম উদ্দীনের সঞ্চালনায় বর্ধিত সভায় বক্তব্য রাখেন শার্শা উপজেলা যুবলীগের সভাপতি ওহিদুজ্জামান ওহিদ, সহ সভাপতি বৈদ্যনাথ দাস, সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সোহরাব হোসেন, তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক মইনুল হক,
ডিহি ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক চেয়ারম্যান হোসেন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল, যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান পলাশ, সাংগঠনিক সম্পাদক রাসেল মোস্তফা, ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সভাপতি মনির হোসেনসহ ইউনিয়নের ৯টি ওয়ার্ডের যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।
এই সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা মহিলা যুবলীগের সাধারণ সম্পাদক লিলিফুন নাহার লিলি, ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রহিম সরদার, ডিহি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক ডা. নুর ইসলাম তরফদার, যুবলীগ নেতা ইসমাইল হোসেন,
ফারুক হোসেন, কামরুজ্জামান, আমির হোসেন, সিদ্দিক হোসেন, গিয়াস উদ্দীন ও শহিদুল ইসলাম, ছাত্রলীগের সাবেক সভাপতি আয়ুব খান, সকল ইউপি সদস্য প্রমুখ। উল্লেখ্য আগামী ২৬ ডিসেম্বর ডিহি ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হবে। কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি থাকবেন সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন।