নিজস্ব প্রতিবেদক: বর্ষীয়ান রাজনীতিক বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে পারিবারিক আয়োজনে শনিবার বাদ আছর যশোর শহরের দাড়াটানা জামে মসজিদে দোয়া মাহফিল হয়েছে। এতে ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। দোয়া মাহফিলে রাজনৈতিক সংগঠন থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
দোয়া মাহফিল পূর্বে তরিকুল ইসলামের বর্ণাঢ্য কর্মময় জীবনের ওপর আলোচনা করেন দড়াটানা মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা হামিদুল ইসলাম এবং দড়াটানা জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আমানুল্লাহ কাসেমী। এসময় বক্তারা দড়াটানা মাদ্রাসায় তরিকুল ইসলাম ও তার পরিবারের অবদান তুলে ধরে বলেন তিনি যশোরবাসীর কল্যাণে একজন নিবেদিত প্রাণ ছিলেন।
রাষ্ট্রীয়ভাবে যখনই সুযোগ পেয়েছেন, তখনই যশোরবাসীর কল্যাণে কাজ করেছেন। এর বাইরেও ব্যক্তিগতভাবে যশোরবাসীর কল্যাণে নিজেকে সপে দিয়েছিলেন। যশোরের আলেম সমাজের উন্নয়নে তার অসামান্য অবদান রয়েছে। আলেম সমাজ যখনই তার কাছে কোন সমস্যা নিয়ে গেছে তিনি তাদের প্রতি সর্বোচ্চ আন্তরিকতা দেখিয়েছেন। পরে বর্ষীয়ান এই রাজনীতিকের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। এছাড়া বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, তার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো, বিএনপি নেতা সাদেক হোসেন খোকা, মশিউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন, বাহাদুরপুর দারুল আকরাম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মান্নান।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলা, প্রেসক্লাব যশোরের সম্পাদক তৌহিদুর রহমান, দৈনিক কল্যাণ’র ভারপ্রাপ্ত সম্পাদক এহসান-উদ-দৌলা মিথুন, ব্যবস্থপনা সম্পাদক এজাজ উদ্দিন টিপু,
জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য গোলাম রেজা দুলু, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আমিনুর রহমান, যশোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি মিজানুর রহমান খাঁন, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদ লিটু, বিশিষ্ট চিকিৎসক মির্জা আজিজুল হক, ইনকিলাবে মাহদি মিশন যশোরের পরিচালক সিরাজুল ইসলাম, যশোর কেমিস্ট এন্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হামিদ চাকলাদার ঈদুল, নাসিব যশোরের সভাপতি সাকির আলী, বাংলাদেশ মটর পার্টস অ্যান্ড টায়ার টিউব ব্যবসায়ী সমিতি যশোর সার্কেলের সভাপতি শাহিনুর রহমান ঠান্ডু, বিশিষ্ট ব্যবসায়ী শেখ গোলাম ফারুক, শিক্ষক নেতা অধ্যক্ষ পাভেল চৌধুরী, বিশিষ্ট আইনজীবী শেখ আব্দুল মোহায়মেন, হাসানুর রহমান আসাদ, পৌর কাউন্সিলর শেখ রাশেদ আব্বাস রাজ, প্রেসক্লাব যশোরের সহ-সভাপতি নুর ইসলাম, বাঘারপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু তাহের সিদ্দিকী, সাবেক পৌর মেয়র আব্দুল হাই মনা, তরিকুল ইসলামের বাল্যবন্ধু আতিয়ার রহমান প্রমুখ।
এদিকে তরিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় জেলা যুবদলের আয়োজনে কারবালাস্থ পীর নূর বোরহান শাহ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় কোরআন খানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাদ যোহর কারবালায় নেতৃবৃন্দ তার কবর জিয়ারত করেন। পরে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে খাবার পরিবেশন করেন নেতৃবৃন্দ। এময় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ, সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন বাবু, যুগ্ম-সম্পাদক নাজমুল হোসেন বাবুল প্রমুখ।