চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় দিনে দুপুরেই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রোববার দুপুর ১ টার দিকে সনু ডাক্তারের মোড়ে এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার গোলাপী বেগম (৫০) উপজেলার সোয়েব নগর গ্রামের প্রবাসী আবু বক্কর সিদ্দিকের স্ত্রী।
গোলাপী বেগম দুপুরে ইসলামী ব্যাংক থেকে ২ লাখ টাকা তুলে তার ভ্যানেটি ব্যাগে রাখে। ব্যাংক থেকে একটু দূরেই সনু ডাক্তারের মোড়ে সনু ডাক্তারের ওষুধের দোকানে গিয়ে বসে। ছিনতাইকারীরা ব্যাংক থেকেই তার পেছনে পেছনে আসছিল। সুযোগ বুঝে মহিলার হাতে থাকা ব্যাগ থেকে টাকা বের করে নিয়ে পালিয়ে যায়।