নিজস্ব প্রতিবেদক: যশোর শহরের পূর্ব বারান্দীপাড়া শতদল স্কুলের পাশে কাঁঠালতলায় জনৈক ইকবাল হোসেনের মুদি দোকানের পাশে কুরবান আলী (১৬) ও তার বন্ধু বাধনকে (১৭) ছুরিকাঘাতের অভিযোগে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।
শুক্রবার দিবাগত গভীর রাত মামলাটি করেন যশোর শহরের বারান্দীপাড়া মোল্লাপাড়া কবরস্থান এলাকার আব্দুল কাদেরের ছেলে রাকিব। মামলায় ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২/৩ জনকে আসামি করা হয়।
আসামিরা হচ্ছে, শহরের বারান্দীপাড়ার ইসমাইল ওরফে ভাইপো ইসমাইল, বারান্দীপাড়া সরদারপাড়া মসজিদের পিছনে আবু খায়েরের ছেলে ভাগ্নে আলামিন, সদর উপজেলার সুলতানপুর প্রাইমারি স্কুলের পাশে নুরুর ছেলে আলমগীর, শহরের পূর্ব বারান্দীপাড়া বাঁশতলা কলোনীর মৃত দেলোয়ার হোসেনের ছেলে রাসেল ওরফে রাসেল,
পূর্ব বারান্দীপাড়া বউবাজার এলাকার রনি কুমারের ছেলে আকাশ কুমার দে, একই এলাকার সবুরের ছেলে আশিকুর রহমান, বারান্দীপাড়া বাঁশতলা কলোনী শতদল স্কুলের পাশে খেঁজুর বাগান মুন্না ও বারান্দীপাড়া মৃত আবুল হোসেনের ছেলে টুটুলসহ অজ্ঞাতনামা ২/৩ জন। পুলিশ ঘটনার সাথে জড়িত অভিযোগে রাসেল, আকাশ কুমার দে ও আশিকুর রহমানকে গ্রেফতার করে শনিবার আদালতে সোপর্দ করেছে।