ক্রীড়া ডেস্ক
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টি-২০ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ইংলান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। এটি নিয়ম রক্ষার খেলা হলেও ইংলিশদের লজ্জা এড়ানোর ম্যাচ। পাশাপাশি সিরিজ জেতা বাংলাদেশ চাইবে থ্রি লায়ন্সদের ধবল ধোলাই করতে। স্বাভাবিকভাবেই এ ম্যাচটি বেশ রোমাঞ্চকর হতে যাচ্ছে। এর আগে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার।
এদিকে ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশের লক্ষ্যে মাঠে নামবে সাকিব আল হাসানের দল। সিরিজের প্রথম দুই ম্যাচেই জয় তুলে নিয়ে ট্রফি নিজেদের করে নিয়েছে টাইগার বাহিনী।
এ ম্যাচে দুই পরিবর্তন এসেছে টাইগার শিবিরে। সিরিজের দ্বিতীয় ম্যাচে জায়গা হারানো বাঁহাতি ব্যাটার শামীম হোসাইন দলে ফিরেছেন। এছাড়া লাল সবুজের জার্সিতে টি-২০তে অভিষেক হতে যাচ্ছে তানভীর ইসলামের। এতে বিশ্রাম পেয়েছেন আরেক বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।
এর আগে ঘরের মাঠে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেট ও দ্বিতীয় ম্যাচে ৪ উইকেটে দুর্দান্ত জয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। এখন বাংলাদেশের লক্ষ্য ‘বাংলাওয়াশ’ মিশন।
বাংলাদেশ একাদশ: রনি তালুকদার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, শামীম হোসাইন, তানভীর আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।
ইংল্যান্ডের একাদশ: ফিল সল্ট, জস বাটলার (অধিনায়ক), ডেভিড মালান, বেন ডাকেট, মঈন আলী, স্যাম কুরান, রেহান আহমেদ, ক্রিস জর্ডান, আদিল রশিদ, জোফরা আর্চার ও মার্ক উড।
আরও পড়ুন: আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচের দলে যশোরের আকাশ
