বিনোদন ডেস্ক: বরেণ্য অভিনেত্রী ও সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফার পা মচকেছে। সিঁড়ি থেকে পড়ে গিয়ে এ দুর্ঘটনার শিকার হন তিনি। এ সময় তার ডান পা মচকে যায় এবং পিঠের নিচের অংশে আঘাত পান। সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর নিজেই জানান অভিনেত্রী।
রোববার নিজের ফেসবুকে সুবর্ণা মুস্তাফা লিখেছেন, বন্ধুরা, গত কয়েক দিন আমি বিছানায় ছিলাম। সিঁড়ি থেকে পড়ে আমার ডান পা মচকে যায় এবং পিঠের নিচের অংশে আঘাত পাই। তবে ভাগ্যক্রমে কিছু ছিঁড়ে বা ভেঙে যায়নি। এখন একটু ভালো বোধ করছি। হাসপাতালে যাওয়ার পর এই আমার প্রথম বাইরে বের হওয়া। ভাবলাম আপনাদের সবাইকে জানাই।
নেট মাধ্যমে এ খবর জানতে পেরে উদ্বিগ্ন হয়ে পড়েছেন তার অনুরাগী ও সহকর্মীরা। সংগীতশিল্পী বাপ্পা মজুমদার লিখেছেন, কী বলেন দিদি! সুস্থতা কামনা করছি। গায়িকা লিজা লিখেছেন, দ্রুত সুস্থতা কামনা করছি,ভালবাসা রইল আপু। অভিনেত্রী দীপা খন্দকার ও তানভিন সুইটি তার সুস্থতা কামনা করে লিখেছেন, শিগগির সেরে উঠুন। এ ছাড়া আরো অনেকেই এ অভিনেত্রীর আরোগ্য কামনা করেছেন।
আরও পড়ুন: বিরাণ পথের পথিক শুভ জন্মদিন