দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: দেবহাটা উপজেলায় আজ বৃহস্পতিবার ১২ থেকে ১৭ বছরের সকলকে করোনা টিকার ২য় ডোজ প্রদান করা হবে বলে জানা গেছে। ইতিপূর্বে ২৬ ফেব্রুয়ারি ১২ থেকে ১৭ বছর বয়সের যারা ফাইজারের ১ম ডোজ গ্রহণ করেছিল তাদেরকে বৃহস্পতিবার সকলকে করোনা টিকার ২য় ডোজ দেয়া হবে।
দেবহাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল লতিফ জানান, গত ২৬ ফেব্রুয়ারি যারা ১ম ডোজ গ্রহণ করেছিল তাদেরকে ৩১ মার্চ সখিপুর সরকারি কেবিএ কলেজে ও পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয়ে করোনা টিকার ২য় ডোজ প্রদান করা হবে। যারা টিকা নিতে বাকি আছেন তারা সকলে এদিন সকাল থেকে এই টিকা নিতে পারবেন। তিনি আরও জানান, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী যারা ফাইজারের ২য় ডোজ গ্রহণ করেনি তারাও ওই দিন ২য় ডোজ টিকা নিতে পারবে।