নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক বিশ্ব দৃষ্টি দিবস-২০২৪ উপলক্ষে পিকেএস যশোরের আয়োজনে শনিবার বিনামূল্যে বিশেষ চক্ষু স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করা হয়। যশোর সদরের দেয়াড়া ইউনিয়নে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে সেবা পৌঁছে দেয়াই ক্যাম্পের মূল উদ্দেশ্য।
বিভিন্ন অঞ্চল থেকে আগত সুবিধাবঞ্চিত ২৯৪ জন রোগীর চোখ পরীক্ষা করেন পিকেএস যশোরের মেডিকেল অফিসার ডা. লুৎফুন নাহার ইমা। চোখ পরীক্ষা করে রোগীদের প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং ৬১ জন ছানি রোগী চিহ্নিত করা হয়েছে। যাদের পরবর্তীতে বিনামূল্যে ছানি অপারেশনের মাধ্যমে চোখে কৃত্রিম লেন্স সংযোজন করা হবে। এছাড়াও গরীব রোগীদের মাঝে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়েছে।
