নিজস্ব প্রতিবেদক
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া, খাবার ও বৃক্ষরোপণ বিতরণ করা হয়েছে। গতকাল বিকালে যশোর সদরের নারাঙ্গালী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে দেয়াড়া ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দীন কবির পিয়াস। প্রধান আলোচক ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব। আমন্ত্রিত অতিথি ছিলেন দেয়াড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান।
ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক আরিফুল ইসলাম মানিকের সভাপতিত্বে ও ছাত্রলীগনেতা জাহিদ হাসানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, দেয়াড়া ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান দিপু, ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জসীম উদ্দিন, ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন, মাহিন আরিফ, প্রান্ত বিশ্বাস, তৌফিক হোসেন, আল আমিন, রাজু আহমেদ, আরিফ হোসেন, তামিম হাসানসহ ইউনিয়ন ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
