পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনা-৬ আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এমপি বাবু নির্বাচনী এলাকার উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, সারাদেশের ন্যায় নির্বাচনী এলাকার দু’ উপজেলায় অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। এলাকার দীর্ঘদিনের দাবি টেকসই বেড়িবাঁধ নির্মাণে দেড় হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে। ৩৩৯ কোটি টাকা ব্যয়ে প্রধান সড়ক উন্নয়ন কাজ চলমান। ১৩৫ কোটি টাকা ব্যয়ে বাইনতলা ব্রিজ নির্মাণ কাজ খুব দ্রুত শুরু হবে। ১১ কোটি টাকা ব্যয়ে খাল খনন হচ্ছে। তিনি শনিবার সকালে পাইকগাছা উপজেলা প্রশাসন আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত মানবিক সহায়তার আর্থিক চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। অনুষ্ঠানে ১৯ ব্যক্তিকে ৯ লাখ ৪০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার হকের সভাপতিত্বে ও উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কাজল কান্তি বিশ^াস, শাহজাদা ইলিয়াস, আব্দুস সালাম কেরু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরণ সাধু, সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ^াস, আওয়ামী লীগনেতা সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল আজিজ, সাংবাদিক ¯েœহেন্দু বিকাশ, আব্দুস সাত্তার, যুবলীগনেতা সায়েদ আলী কালাই, এমএম আজিজুল হাকিম, ছাত্রলীগ নেতা তানজিম মোস্তাফিজ বাচ্চু। উপস্থিত ছিলেন, আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. অজিত কুমার মন্ডল, আওয়ামী লীগ নেতা আরশাদ আলী বিশ^াস, নির্মল অধিকারী, বিভূতি ভূষণ সানা, দীলিপ কুমার, নির্মল ঢালী, এ্যাড. এসএম মুজিবর রহমান, জেলা যুবলীগ নেতা শামীম সরকার, নির্মল বৈদ্য, সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন, এন ইসলাম সাগর, জিএ গফুর, আছাদুল ইসলাম ও ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি।
সর্বশেষ
- বিদ্যুৎ সাশ্রয় : সারাদেশে রাত ৮টার মধ্যে সব দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
- ইফার বই বিক্রয় সহকারী নজরুল কোটিপতির রহস্য কী ?
- এসএসসিতে নকল ঠেকাতে কঠোর যশোর শিক্ষা বোর্ড
- হেঁটে হেঁটে প্রধানমন্ত্রীর তদারকি
- জ্বালানিতে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার : প্রতিমন্ত্রী অমিত
- রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাস পদ্মা নদীতে পড়ে গেল, যাত্রীর উদ্ধারে অভিযান শুরু
- ২৫ মার্চ গণহত্যা দিবসে দেশব্যাপী এক মিনিট ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি
- ইরান যুদ্ধে কূল-কিনারা পাচ্ছেন না ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ