নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলার দেয়াড়া মডেল ইউনিয়নের বিজয়ী চেয়ারম্যান আনিছুর রহমানকে বিজয়ী সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার নারাঙ্গালী মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়।
প্রতিষ্ঠানের হলরুমে এ আয়োজনে বীর মুক্তিযোদ্ধা শাহাদত হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিজয়ী চেয়ারম্যান আনিছুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক তোরাব আলী, সাবেক ইউপি সদস্য আমিন উদ্দিন, নারাঙ্গালী দাখিল মাদ্রাসার সুপার শরিফুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক আরিফুল ইসলাম মানিক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শাহিনুর রহমান ও কালিম হোসেন। অনুষ্ঠানে নবনির্বাচিত চেয়ারম্যানকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেয়া হয়।
এ সময় আনিছুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘তোমরা পিতামাতার দোয়া নিয়ে কাজ করবে তাহলে সকল কাজে সফল হবে। পিতামাতার পরই শিক্ষকের সম্মান করবা। উদ্দেশ্যে সৎ থাকলে কখনো ব্যর্থ হবে না। পুঁথিগত বিদ্যার বাইরে জ্ঞান অন্বেষণের অনুরোধ জানান তিনি।’