নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ায় ইয়াবাসহ ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী হাসান শেখ (৩০) কে ৩ শত ১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে লোহাগড়ার কুচিয়াবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। হাসান শেখ কুচিয়াবাড়ি গ্রামের রুস্তম শেখের ছেলে।
পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদ ভিত্তিতে মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৩ শত ১০ পিচ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের ৩৫ শত টাকা জব্দ করা হয়েছে। আসামি হাসান শেখ মাদক মামলায় তিন বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত। সে দীর্ঘদিন পলাতক ছিল। লোহাগড়া থানায় তার নামে একাধিক মামলা রয়েছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন:ঝিনাইদহে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন
