নিজস্ব প্রতিবেদক
তৃতীয় শ্রেণিতে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে যশোর জিলা স্কুল। রোববার সকালে স্কুলের অডিটোরিয়ামে ফুল ও একাডেমি ক্যালেন্ডার দিয়ে ২২০ জন ছাত্রকে বরণ করে নেয়া হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা ও স্কুলের সাবেক প্রধান শিক্ষক একেএম গোলাম আযম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্কুলের প্রাক্তন শিক্ষক এসএম সিরাজুল হক মন্টু।
প্রধান শিক্ষক শোয়াইব হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক (প্রভাতী) সেলিম রেজা, সহকারী প্রধান শিক্ষক (দিবা) জামাল উদ্দীন, সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম খান, সাখাওয়াত হোসেন, তৃপ্তি রানী ঘোষ, সুরাইয়া সুলতানা প্রমুখ।
