নড়াইল প্রতিনিধি
নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি ও নড়াইল বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক নাইমুর রহমান ফিরোজ (৬৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। হৃদরোগে বুধবার ভোরে খুলনার একটি হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও মেয়েসহ আত্মীয়-স্বজন রেখে গেছেন।
তার স্বজনরা জানান, সাংবাদিক ফিরোজ গত মঙ্গলবার ভোরে নড়াইল শহরের কুড়িগ্রামস্থ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হন। তাকে প্রথমে নড়াইল সদর হাসপাতালে নেয়া হয়। উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়। বুধবার জোহরের নামাজ বাদ জানাজা শেষে তাকে নড়াইল আলাদাতপুরস্থ পৌর কবরস্থানে দাফন করা হয়।
এদিকে, সাংবাদিক ফিরোজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নড়াইল জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, সাবেক সভাপতি দৈনিক ওশান পত্রিকার সম্পাদক অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, সাধারণ সম্পাদক শামীমূল ইসলাম টুলু, সাবেক সহ-সভাপতি সুলতান মাহমুদসহ সদস্যবৃন্দ।
সর্বশেষ
- যুবলীগ নেতা ‘দাঁতাল বাবু’সহ দুইজন আটক
- রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
- সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হতে পারে : প্রতিমন্ত্রী অমিত
- আর্জেন্টিনার ‘জামাই’ হলেন রোনালদো
- এসএসসিতে জিপিএ-৫ পেল জমজ দুই বোন সাবিহা ও সামিহা
- যশোরের যৌনপল্লিতে এইচআইভি ঝুঁকি বাড়লেও সুরক্ষায় ঘাটতি
- এক বছরেও মুছে যায়নি শূন্যতা : দৈনিক কল্যাণে আজও ফিরে আসে সাগরের স্মৃতি
- জাবির ট্র্যাজেডি : ২৪ প্রাণের মৃত্যুর বিচার আজও অধরা
