নিজস্ব প্রতিবেদক: না ফেরার দেশে চলে গেছেন রমনা সেন্ট যোসেফ সেমিনারীর সহকারী পরিচালক ফাদার মার্টিন মন্ডল। শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। তার মৃত্যুতে খ্রিষ্টিয় সমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
ফাদার মার্টিন মন্ডল গত ১০ অক্টোবর হঠাৎ করে ব্রেন স্ট্রোক ও হার্ট অ্যাটাকে আক্রান্ত হলে তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়া হয়। এরপর থেকেই তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন। অবশেষে সকল কিছু সাঙ্গ করে স্থান নিলেন পরমপিতার কোলে।
স্বল্পভাষী ফাদার মার্টিন মন্ডল রমনা সেন্ট যোসেফ সেমিনারীর সহকারী পরিচালক ছিলেন। তিনি খুলনা ডায়োসিসের কার্পাসডাঙ্গা ধর্মপল্লীর সন্তান এবং তার নিজ ধর্মপল্লীতেই তাকে সমাধিস্থ করা হবে।
