নিজস্ব প্রতিবেদক: শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়ান আওয়ামী লীগ ও সহযোগিতা সহযোগী সংগঠনের উদ্যোগে শুক্রবার গোড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। দোয়া ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি শেখ আফিল উদ্দিন।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাবের সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দিন তরফদারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন শার্শা উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি সালেহ আহমেদ মিন্টু, যুগ্ম-সম্পাদক ইব্রাহিম খলিল, মোহাম্মদ আসাদুজ্জামান বাবলু, তবিবর রহমান বুলবুল, বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন, অহিদুজ্জামান অহিদ, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, আবুল কালাম আজাদ, আব্দুর রহিম সর্দার, নজরুল ইসলাম প্রমুখ।