নিজস্ব প্রতিবেদক
নির্বাচন কমিশনের নিবন্ধন ও শাপলা কলি প্রতীক পাওয়ায় যশোরে আনন্দ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার বিকেলে এই কর্মসূচি পালন করে দলটি। এদিন বিকেলে শহরের মুনশি মেহেরুল্লাহ (টাউন হল মাঠ) ময়দান থেকে আনন্দ মিছিলটি বের হয়। শহরের দড়াটানা, চিত্রা মোড় ও চৌরাস্তা ঘুরে প্রেসক্লাব যশোরের সামনে গিয়ে মিছিল শেষ হয়।
চৌরাস্তা মোড়ে সংক্ষিপ্ত পথসভায় বক্তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের কারণেই আজ আমাদের এই রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের সম্ভাবনা তৈরি হয়েছে। এই আন্দোলনে ছাত্র-জনতা জীবন না দিলে গুম- খুন-লুণ্ঠন, দুর্নীতি ও হাসিনার ফ্যাসিবাদী জমানার অবসান ঘটতো না। বিগত দিনে অনেক প্রতাপশালী রাজনৈতিক দলের আন্দোলন দেশবাসী দেখেছে। কিন্তু তাদের সেই আন্দোলন হাসিনার শাসনের অবসান ঘটাতে পারেনি। অথচ যে জুলাই আন্দোলনের ফসল আজকের এই ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ, সেই জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে জটিলতা সৃষ্টি করা হচ্ছে।
বক্তারা আরো বলেন, জুলাই সনদে সুপারিশকৃত রাষ্ট্রীয় সংস্কারের বিষয়গুলো বাস্তবায়ন না হলে আবারও ফ্যাসিবাদ ফিরে আসবে। হাসিনার ফেলে যাওয়া রাষ্ট্র কাঠামো বহাল থাকলে নতুন ফ্যাসিস্ট জন্ম নেবে। সুতরাং আগামী সংসদ নির্বাচন হতে জুলাই সনদের ভিত্তিতে।
সমাবেশে বক্তব্য রাখেন. জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য খালেদ সাইফুল্লাহ জুয়েল, দলের যশোর জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়ক মনিরুজ্জামান আজাদ ও সদস্য সালমান হাসান রাজিব।
এ ছাড়াও উপস্থিত ছিলেন এনসিপি জেলা সমন্বয় কমিটির সদস্য মাসুম বিল্লাহ, আসমা ইসলামসহ সংগঠক আব্দুল মতিন, আসাদুজ্জামান বাবুল, মিজানুর রহমান, জেলা যুবশক্তির যুগ্ম সদস্য সচিব ইবনে সাদ, রূপম আহসান অর্নব, সায়মা সিদ্দিকা, তাহসিন তাইওয়ান, মুখ্য সংগঠক সোহানুর রহমান, সংগঠক আল শিহাদ প্রিয়সহ জেলা ছাত্রশক্তির নেতৃবৃন্দ।
সর্বশেষ
- বিদ্যুৎ সাশ্রয় : সারাদেশে রাত ৮টার মধ্যে সব দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
- ইফার বই বিক্রয় সহকারী নজরুল কোটিপতির রহস্য কী ?
- এসএসসিতে নকল ঠেকাতে কঠোর যশোর শিক্ষা বোর্ড
- হেঁটে হেঁটে প্রধানমন্ত্রীর তদারকি
- জ্বালানিতে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার : প্রতিমন্ত্রী অমিত
- রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাস পদ্মা নদীতে পড়ে গেল, যাত্রীর উদ্ধারে অভিযান শুরু
- ২৫ মার্চ গণহত্যা দিবসে দেশব্যাপী এক মিনিট ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি
- ইরান যুদ্ধে কূল-কিনারা পাচ্ছেন না ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ
