নড়াইল প্রতিনিধি: বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ নড়াইল জেলা শাখার আয়োজনে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বিকালে নড়াইল জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অ্যাডভোকেট রমা রানী রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট সুভাষ চন্দ্র বোস। মহিলা আওয়ামী লীগ নড়াইল জেলা সাখার সাধারণ সম্পাদক ইসমত আরার সার্বিক সঞ্চালনায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাহামুদা বেগম কৃক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা হেনরী, সাংগঠনিক সম্পাদক সোহেলা পারভীন রানু, কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজবাড়ী জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিদা চৌধুরী তন্নী।
এছাড়া আরও উপস্থিত ছিলেন নড়াইল জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রওশন আরা লিলি, নড়াইল জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী কবিতা রহমান, রোজী খানম প্রমুখ।