নিজস্ব প্রতিবেদক: যশোরের চৌগাছার পাশাপোল ইউনিয়নে পলুয়া আল হেরা নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার পলুয়া মাঝের পাড়া জামে মসজিদের পাশেই মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন করেন পাশাপোল ইউনিয়নের চেয়ারম্যান ওবায়দুল ইসলাম সবুজ।
উদ্বোধন ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঝিকরগাছা বদরুদ্দীন হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুস সামাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা সমাজসেবা অফিসার মেহেদী হাসান, দৈনিক কল্যাণের নিজস্ব প্রতিবেদক উপাধ্যক্ষ ইলিয়াস উদ্দীন, ঝিকরগাছা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মহিবুল্লাহ ইসলাম ও সাবেক চেয়ারম্যান আবু সাঈদ।
বক্তব্য রাখেন, আব্দুল মান্নান, শরিফুল ইসলাম বাবলু, শাহ আলম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল আলীম, জিল্লুর রহমান, সিরাজুল ইসলাম, মিজানুর রহমান মিজু, ইউপি সদস্য জিয়াউর রহমান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক আলমগীর কবির।