পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় সড়ক নির্মাণ কাজের জন্য লটারির মাধ্যমে ঠিকাদার নির্বাচন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ লটারির আয়োজন করা হয়। ইউএনও মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, উপ-সহকারী প্রকৌশলী সাইফুর রহমান। উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা এমএম আজিজুল হাকিম, ঠিকাদার সাইফুল ইসলাম সহ গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট ঠিকাদারগণ। উল্লেখ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের “গ্রামীণ মাটির রাস্তা সমূহ টেকসইকরণের লক্ষ্যে হেরিংবোন বন্ড (এইচবিবি) করণ নির্মাণ” শীর্ষক প্রকল্পের আওতায় চাঁদখালী ইউনিয়নের কাঁটাখালী বাজার পিচের রাস্তার মাথা হতে পুরাতন আবাসন অভিমুখে দেড় কিলোমিটার রাস্তা এইচবিবি করণ কল্পে ৮৪ লাখ ৬৫ হাজার টাকার দরপত্র আহবান করা হয়। এতে ১শ জন ঠিকাদার দরপত্র জমা দেন। পরে লটারীর মাধ্যমে দকোপের টুইন ব্রাদার্স কনস্ট্রাকশন চূড়ান্ত ঠিকাদার মনোনীত হয়।
সর্বশেষ
- বিদ্যুৎ সাশ্রয় : সারাদেশে রাত ৮টার মধ্যে সব দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
- ইফার বই বিক্রয় সহকারী নজরুল কোটিপতির রহস্য কী ?
- এসএসসিতে নকল ঠেকাতে কঠোর যশোর শিক্ষা বোর্ড
- হেঁটে হেঁটে প্রধানমন্ত্রীর তদারকি
- জ্বালানিতে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার : প্রতিমন্ত্রী অমিত
- রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাস পদ্মা নদীতে পড়ে গেল, যাত্রীর উদ্ধারে অভিযান শুরু
- ২৫ মার্চ গণহত্যা দিবসে দেশব্যাপী এক মিনিট ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি
- ইরান যুদ্ধে কূল-কিনারা পাচ্ছেন না ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ