প্রাইমারি এডুকেশন কম্পিলিশান (পিইসি) এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা যাতে পূর্বানুরূপ বহাল থাকে এবং ১০০ মার্কের ৩ ঘণ্টার পাবলিক পরীক্ষা হয় সে বিষয়ে যশোর শিক্ষা সংলাপ অনুষ্ঠিত হয়েছে। যশোর শহরের শেখ রাসেল চত্বর সংলগ্ন অফিসের প্রশিক্ষণ কক্ষে ডা. আবুল কাশেম শিক্ষা ফাউন্ডেশনের গবেষণা অনুষদ শিক্ষা ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়েজিত এই সংলাপে সভাপতিত্ব করেন কৃষি মন্ত্রণালয়ের নাটার অবসৃত মহাপরিচালক শিক্ষাবিদ ড. আখতারুজ্জামান। প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ ড. প্রফেসর মুস্তাফিজুর রহমান। ২০০৯ সালে শুরু হওয়া জনগুরুত্বপূর্ণ এ দুটি পাবলিক পরীক্ষার গুরুত্ব ও শিক্ষা প্রসারে এর আবশ্যকতা ব্যাখ্যা করে আরও বক্তব্য রাখেন ডা. আর কে ঘোষ এবং শিমুল কুমার বিশ্বাস। শিক্ষা কর্মকর্তা ও শিক্ষা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশ^াস ওয়াহিদুজ্জামান স্বাগত বক্তব্য দেন এবং সংলাপ সঞ্চালনা করেন। পরে এবিষয়ে জেলা প্রশাসক সমীপে স্মারকলিপি প্রেরণ এবং যশোর, মাগুরা ও কুষ্টিয়া প্রেসক্লাবের সম্মুখে মানববন্ধন করার সিদ্ধান্ত গৃহীত হয়।
-প্রেস বিজ্ঞপ্তি
সর্বশেষ
- বিদ্যুৎ সাশ্রয় : সারাদেশে রাত ৮টার মধ্যে সব দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
- ইফার বই বিক্রয় সহকারী নজরুল কোটিপতির রহস্য কী ?
- এসএসসিতে নকল ঠেকাতে কঠোর যশোর শিক্ষা বোর্ড
- হেঁটে হেঁটে প্রধানমন্ত্রীর তদারকি
- জ্বালানিতে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার : প্রতিমন্ত্রী অমিত
- রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাস পদ্মা নদীতে পড়ে গেল, যাত্রীর উদ্ধারে অভিযান শুরু
- ২৫ মার্চ গণহত্যা দিবসে দেশব্যাপী এক মিনিট ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি
- ইরান যুদ্ধে কূল-কিনারা পাচ্ছেন না ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ