নিজস্ব প্রতিবেদক
যশোর সদর উপজেলার এনায়েতপুর গ্রামে পূর্ব শত্রুতার জেরে হামিদুল (২৯) নামে এক যুবককে মারপিটে জখমের ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। হামিদুলের পিতা হাফিজুর রহমান ৫জনের নাম উল্লেখ করে মামলাটি করেন।
এজাহারে উল্লেখ করা হয়েছে, আসামিরা পূর্ব শত্রুতার জের ধরে তার স্ত্রী শাহিদা বেগম (৬০) ও ছেলে হামিদুলকে মারপিটের হুমকি দিতো। গত ১৯ এপ্রিল সন্ধ্যার পরে এনায়েতপুর বাজার থেকে পায়ে হেটে বাড়ি ফিরছিলো। রাত পৌনে ৮টার দিকে গ্রামের খালের সাকোর দক্ষিণ পাশে পৌছালে আসামিরা তাকে লোহার রড, বাঁশের লাঠি, চাইনিজ কুড়াল দিয়ে মারপিট করে। তাকে চাইনিজ কুড়াল দিয়ে কোপ মারলে শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। এ সময় তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা চলে যায়। পরে হামিদুলকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
