নিজস্ব প্রতিবেদক: যশোরে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী প্রথম বিভাগ ক্রিকেট লিগের খেলা মাঠে গড়াবে আগামী ১২ মার্চ। ইতিমধ্যে আশিংক সূচী প্রণয়ন করা হয়েছে। উদ্বোধনী খেলায় অংশ নেবে প্রদিপ্ত পথ ক্রিকেট একাডেমি ও পাইওনিয়র ক্রীড়া চক্র।
১৬টি ক্লাব এবারের আসরে অংশ নেবে। চারটি গ্রুপ করা হয়েছে। ‘ক’ গ্রুপে রয়েছে প্রদিপ্ত পথ ক্রিকেট একাডেমি, এসপিকে স্মৃতি সংসদ, আর্ডেন্সি স্পোর্টিং ক্লাব ও পাইওনিয়র ক্রীড়া চক্র। ‘খ’ গ্রুপে উপশহর ক্রীড়া চক্র, গ্রীন ডায়মন্ড ক্লাব, সীমান্ত ক্লাব ও আজাদ স্পোর্টিং ক্লাব। ‘গ’ গ্রুপে রয়েছে দি নিউ স্টার ক্লাব, ইয়াং ক্রিকেটার্স, রেইনবো বয়েজ ও আরএন রোড বয়েজ। ‘ঘ’ গ্রুপে মুন্সি এরশাদ আলী স্মৃতি একাদশ, উপশহর ইয়ুথ ক্লাব, ইলেভেন স্টার ক্লাব ও মুসলিম ফ্রেন্ডস আদর্শ ইউনিয়ন সংঘ।