মণিরামপুর প্রতিনিধি: ২৪ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার যশোর আগমন উপলক্ষে মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আমজাদ হোসেন লাভলু। এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, আওয়ামী লীগ নেতা এসএম ইয়াকুব আলী, উপজেলা শ্রমিকলীগের আহ্বায়ক বাবুল করিম বাবলু, আওয়ামী লীগ নেতা মিকাইল হোসেন, শহিদুল ইসলাম মিলন, তরুণ আওয়ামী লীগ নেতা সন্দীপ ঘোষ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান রকি, সম্পাদক রমেশ দেবনাথ প্রমুখ।
আরও পড়ুন: মণিরামপুর শ্রমিক দলের মতবিনিময় ও দোয়া