আব্দুল্লাহ সোহান, মণিরামপুর (যশোর) : পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেছেন, যারা বাংলাদেশকে চাইনি। যারা বঙ্গবন্ধুর স্বপ্নকে ধ্বংস করতে চেয়েছিল। বঙ্গবন্ধুকে হত্যার পরও সেই ষড়যন্ত্রকারীরা তাদের উদ্দেশ্য সফল করতে পারেনি। দীর্ঘ ৫০ বছর পর তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে আজকে বাংলাদেশ দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে অনেক ক্ষেত্রে অর্থনৈতিক উন্নতি সাধন করেছে।
আজ শনিবার (২৬ মার্চ) বিকেলে মণিরামপুর আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত যুবলীগের সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা যুবলীগের আহবায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতি কাজী মাহমুদুল হাসান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্যানল মেয়র-১ কামরুজ্জামান, আওয়ামী লীগ নেতা অ্যাড. বশির আহম্মেদ খান, জেলা পরিষদের সদস্য গৌতম চক্রবর্তী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জলি আক্তার প্রমূখ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম রিপন।
সর্বশেষ
- বিদ্যুৎ সাশ্রয় : সারাদেশে রাত ৮টার মধ্যে সব দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
- ইফার বই বিক্রয় সহকারী নজরুল কোটিপতির রহস্য কী ?
- এসএসসিতে নকল ঠেকাতে কঠোর যশোর শিক্ষা বোর্ড
- হেঁটে হেঁটে প্রধানমন্ত্রীর তদারকি
- জ্বালানিতে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার : প্রতিমন্ত্রী অমিত
- রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাস পদ্মা নদীতে পড়ে গেল, যাত্রীর উদ্ধারে অভিযান শুরু
- ২৫ মার্চ গণহত্যা দিবসে দেশব্যাপী এক মিনিট ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি
- ইরান যুদ্ধে কূল-কিনারা পাচ্ছেন না ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ