নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও যশোর সদর-৩ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত আলী রেজা রাজুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল হয়েছে। রোববার বিকালে যশোর শহর ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে এ স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
যশোর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মফিজুর রহমান ডাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুজামান মিঠু।
যশোর শহর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শাহাজাদা নেওয়াজের সঞ্চালনায় আরো বক্তৃতা করেন, শহর কমিটির আহ্বায়ক মাহমুদুল হাসান সুমন, যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ ইব্রাহিম, কচুয়া ইউনিয়ন কমিটির সভাপতি মুক্ত খাঁন, আরবপুর ইউনিয়ন কমিটির আহ্বায়ক ইস্রাফিল সর্দার, নওয়াপাড়া ইউনিয়ন কমিটির আহ্বায়ক মামুনুর রশিদ, কাশিমপুর ইউনিয়ন কমিটির যুগ্ম আহ্বায়ক বাবর আলী বাবু, শহর ৩ নং ওয়ার্ডের নেতা মামুন প্রমুখ।
স্মরণ সভায় প্রয়াত নেতা আলী রেজা রাজুর সামাজিক ও রাজনৈতিক কর্মময় জীবনের উপর আলোচনা করা হয় এবং স্মরণ সভা শেষে তার রূহের মাগফিরাত ও শান্তি কামনায় দোয়া করা হয়।
