নিজস্ব প্রতিবেদক: বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) ২১০ তম মাসিক সাহিত্য সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত সভায় বিএসপির সভাপতি আহমদ রাজু সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন কবি ও কলামিস্ট আমিরুল ইসলাম রন্টু। আলোচক ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. মুস্তাফিজুর রহমান, কবি রউফ আরিফ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না।
সংগঠনের সহ-সভাপতি আমির হোসেন মিলন ও সহ-সাধারণ সম্পাদক সোনিয়া সুলতানা চাঁপার পরিচালনায় কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন আহমেদ মাহাবুব ফারুক, রাজপথিক, কাজী নূর, মোস্তাফিজুর রহমান, মুহাম্মদ হাতেম আলী, মহব্বত আলী মন্টু, শহিদুজ্জামান মিলন, সাধন দাস, মোস্তফা কামাল (দাদু) এএফএম মোমিন যশোরী, অরুণ বর্মন, নজরুল ইসলাম, বাবুল আহম্মেদ তরফদার, অ্যাড মাহমুদা খানম প্রমুখ।