নিজস্ব প্রতিবেদক, ঝিকরগাছা
জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের (জাসাক) খুলনা বিভাগীয় সম্পাদক নির্বাচিত হয়েছেন বঙ্গকবি ফারীদ আহমাদ। সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞাপ্তি এতথ্য জানানো হয়।
এর আগে গত ১৯ অক্টোবর রাজধানীর বিএমএ অডিটোরিয়ামে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের (জাসাক) ‘শপথ ও ৯ দফা’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি জাগ্রতকবি আল্লামা মুহিব খানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক কাউসার আহমাদ সুহাইল এসময়ে ১৩১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটির তালিকা ঘোষণা করেন। অনুষ্ঠানে ইবরাহীম কোব্বাদী, আহমাদ আবু জাফর ও রায়হান কবিরের সঞ্চালনায় সদস্যরা বক্তব্য দেন। পরে নবনির্বাচিতদের শপথ বাক্য পাঠ করানো হয।
উল্লেখ্য, বঙ্গকবি ফারীদ আহমাদ গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী ও আবৃত্তিশিল্পী। এ ছাড়াও তিনি জাগরণী কণ্ঠ পত্রিকার সাহিত্য সম্পাদক। যশোরের ঝিকরগাছা উপজেলার কানাইরালী গ্রামে বাড়ি।
