জ্যেষ্ঠ প্রতিবেদক : আগামী ২৪ নভেম্বর যশোরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসমাবেশ। এ সমাবেশ ঘিরে রবিবার বিকেলে যশোর জেলা পরিষদ মিলনায়তনে বিশেষ বর্ধিত সভার আয়োজন করে আওয়ামী লীগ। সভায় যশোর জেলা আওয়ামী লীগ, সব এমপি, উপজেলা চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান, পৌর মেয়র, বিভিন্ন সহযোগী ও বন্ধুপ্রতীম সংগঠনের জেলা সভাপতি-সম্পাদক এবং বৃহত্তর যশোরের ৪ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক আমন্ত্রিত ছিলেন। কিন্তু বাধ মানেনি দলীয় নেতাকর্মীরা।
দুপুর গড়িয়ে বিকেল না হতেই সভাস্থলের আশপাশে অবস্থান নেন দলীয় নেতাকর্মীরা। সভা শুরুর আগে বিডিহল ছাপিয়ে সামনের মাঠ ও মুজিব সড়ক কানায় কানায় পূর্ণ হয়। বিকেল সাড়ে ৪টায় প্রধান অতিথি বঙ্গবন্ধুর ভাইপো শেখ হেলাল উদ্দিন এমপিসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ সভাস্থলে প্রবেশ করেন। এ সময় বাঁধভাঙা জোয়ারের মতো হলে ঢুকে পড়েন দলীয় নেতাকর্মীরা। শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাইসহ বিভিন্ন স্লোগানে মুখরিত হয় বিডিহলসহ আশপাশের পরিবেশ।
উচ্ছ্বসিত নেতাকর্মীদের স্লোগানে মুগ্ধ হয়ে শেখ হেলাল উদ্দিন এমপি বলেন, বুঝা গেছে ২৪ নভেম্বরের জনসভা জনসমুদ্রে রূপ নেবে। কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম আরও একধাপ এগিয়ে বলেন-আমরা কর্মীসভা ডাকলে হয়ে যায় জনসভা, জনসভা করতে চাইলে রূপ নেয় জনসমুদ্রে। তিনি বলেন-এতে বুঝা যায় শেখ হাসিনার সরকার তৃণমূলের মানুষের মন জয় করে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করে নিয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগের সম্পাদক লেখক ভট্টাচার্য বক্তব্য দিতে উঠলে ফের স্লোগান দিতে থাকেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় লেখক বলেন-আওয়ামী লীগের নেতৃত্বে প্রধানমন্ত্রীর সমাবেশকে সফল ও সার্থক করে তুলতে ছাত্রলীগের প্রতিটা নেতাকর্মীকে মাঠে থাকতে হবে।
সর্বশেষ
- বিদ্যুৎ সাশ্রয় : সারাদেশে রাত ৮টার মধ্যে সব দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
- ইফার বই বিক্রয় সহকারী নজরুল কোটিপতির রহস্য কী ?
- এসএসসিতে নকল ঠেকাতে কঠোর যশোর শিক্ষা বোর্ড
- হেঁটে হেঁটে প্রধানমন্ত্রীর তদারকি
- জ্বালানিতে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার : প্রতিমন্ত্রী অমিত
- রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাস পদ্মা নদীতে পড়ে গেল, যাত্রীর উদ্ধারে অভিযান শুরু
- ২৫ মার্চ গণহত্যা দিবসে দেশব্যাপী এক মিনিট ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি
- ইরান যুদ্ধে কূল-কিনারা পাচ্ছেন না ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ