সংবাদ বিজ্ঞপ্তি: ১৪ এপ্রিল বাংলা নববর্ষের দিন সকাল ৯টায় যশোরবাসীকে সাথে বর্ণাঢ্য র্যালি বের করার সিদ্ধান্ত নিয়েছে যশোর সম্মিলিত সাংস্কৃতিক জোট। যশোর টাউন হল ময়দান থেকে এ র্যালি বের হবে। সোমবার সন্ধ্যায় সম্মিলিত সাংস্কৃতিক জোট, প্রেসক্লাব যশোর ও যশোর ইন্সটিটিউটের যৌথ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত যৌথ সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলুর পরিচালনায় এতে বক্তব্য রাখেন, যশোর ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদ লিটু, সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি হারুণ-অর-রশিদ, বর্তমান সভাপতি অধ্যাপক সুকুমার দাস, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. মাহমুদুল হাসান বুলু, প্রেসক্লাব যশোরের সম্পাদক এসএম তৌহিদুর রহমান, অ্যাড. বাসুদেব বিশ্বাস, ফারাজী আহম্মেদ সাইদ বুলবুল প্রমুখ।