বাঘারপাড়া প্রতিনিধি
শুক্রবার যশোরের বাঘারপাড়া থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত আটজনকে গ্রেফতার করেছে। তারা হচ্ছে, উপজেলার পুকুরিয়া গ্রামের আকরাম হোসেনের ছেলে রাজিব হোসেন (৩৫), বরহমপুর গ্রামের ইমদাদুল হকের ছেলে সেলিম রেজা (৩৮), নলডাঙ্গা গ্রামের মোনতাজ আলীর ছেলে বদর উদ্দিন (৪১), বেতালপাড়া গ্রামের বাবুল মন্ডলের ছেলে রানা হোসেন (৩৩), বেতালপাড়া গ্রামের শামসুদ্দীন মন্ডলের ছেলে বাবুল মন্ডল (৫০), বেতালপাড়া গ্রামের বাবলু মন্ডলের ছেলে রাজিব হোসেন (৩২), বেতালপাড়া গ্রামের রহমতের ছেলে ইন্তাজ উদ্দিন (৩৮), খানপুর গ্রামের আমানত আলীর ছেলে ফরহাদ (৩২), শ্রীরামপুর গ্রামের সালামের ছেলে সুলতান (৭০)।
জানতে চাইলে ওসি রাকিবুজ্জামান রাকিব বলেন, গ্রেফকারকৃতরা বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার দিবাগত রাতে তাদের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়। সকলকে আদালতে পাঠানো হয়েছে।
