বাঘারপাড়া যশোর প্রতিনিধি: প্রথম দিনই বাঘারপাড়া উপজেলার দুই হাজার শিক্ষার্থী করোনা টিকা পেল। বাঘারপাড়া উপজেলা পরিষদ চত্বরে এই টিকা দেয়া হয়।
মঙ্গলবার উপজেলায় শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়।
বাঘারপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্ল্যা বলেন, সকাল থেকেই সুন্দর ও সুষ্ঠু পরিবেশে শিক্ষার্থীদের টিকা কার্যক্রম চলছে। আমি নিজে শিক্ষার্থীদের পাশে থেকেই করোনা টিকার কার্যক্রম উদ্বোধন করেছি ।