বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বাঘারপাড়া উপজেলা কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান লালমিয়া শনিবার রাত ১১ টায় হৃদক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহে…….রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়ে ছিল (৫৫) বছর।
দুই ছেলে স্ত্রী ভাই বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রোববার জোহর নামাজের পর নিজ গ্রামের তেঘরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়। লাল মিয়ার মৃত্যুতে বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভীন সাথী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিথীকা বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্যা, প্রেমবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রফেসর মফিজ উদ্দীন সমবেদনা জানান।