কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৫০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার ভোরে উপজেলার বারবাজার রেল স্টেশনের সন্নিকঠে এ দুর্ঘটনাটি ঘটে। লাশের কোন পরিচয় মেলেনি। সকালে জিআরপি পুলিশ এসে লাশটি উদ্ধার করেছে।
বারবাজার রেল স্টেশন মাস্টর মোবাশে^র হোসেন জানান, চিলাহাটি থেকে ছেড়ে আসা সিমান্ত এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তি মারা গেছে। স্টেশনের উত্তর পাশের্^ রেল লাইনের ধারে পড়ে থাকা ওই মরদেহের গায়ে ব্লু রংয়ের জামা ও ফুল প্যান্ট পরিহিত ছিল। বিষয়টি তিনি রেলওয়ে পুলিশকে অবহিত পর সকালে যশোর জিআরপি পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি নিয়ে গেছে।
