নিজস্ব প্রতিবেদক: মূল্য তালিকা না থাকা ও বেশি দামে সয়াবিন তেল বিক্রি থাকার অপরাধে যশোর সদরের পুরাতন খয়েরতলা ও বারীনগর বাজারে অভিযান চালিয়ে ৪ ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন যশোরের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ওয়ালি বিন হাবিব।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সদরের বারীনগর বাজারে অভিযান চালায়। এ সময় বেশি দামে সয়াবিন বিক্রির অপরাধে কুন্ড স্টোরকে ৪ হাজার টাকা ও মূল্য তালিকা প্রদর্শন না করায় রুবেল স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়ায় পুরাতন খয়েরতলা বাজারে অভিযান চালিয়ে মূল্য তালিকা প্রদর্শন না করায় তামিম ভ্যারাইটিজ স্টোর ও বিসমিল্লাহ স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।