নিজস্ব প্রতিবেদক :
মহান বিজয় দিবসের ৫১ বছর পূর্তিতে যশোর জেলা মহিলা ক্রীড়া সংস্থা নারীদের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে। শুক্রবার বিকেলে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে নারীদের বিভিন্ন খেলার আয়োজন করে।
এতে ৭টি ইভেন্টে প্রায় শতাধিক প্রতিযোগী অংশ গ্রহণ করেন। খেলা শেষে জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি আকলিমা বেগম হীরা পুরস্কার বিতরণ করেন। এই সময় সংগঠনের সাধারণ সম্পাদক সায়েদা বানু শিল্পীসহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।