নিজস্ব প্রতিবেদক
যশোরে বিদেশি মদসহ তুষার সূত্রধর নামে ভারতীয় এক নাগরিককে আটক করেছেন চাঁচড়া পুলিশ ফাঁড়ি সদস্যরা। এই ঘটনায় তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। তুষার সূত্রধর ভারতের ২৪ পরগনা জেলার বাদুড়িয়া উপজেলার চন্ডিপুর গ্রামের তপন সূত্রধরের ছেলে।
চাঁচড়া পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল মালেক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার বিকেলে চাঁচড়া চকপোস্টে শ্রমিক অফিসের সামনে অভিযান চালিয়ে তার কাছ থেকে আট বোতল বিদেশিসহ আটক করা হয়।
