কল্যাণ রিপোর্ট
মহান বিজয় দিবস উপলক্ষে চৌগাছার জগদীশপুর ইউনিয়ন পরিষদ চত্বরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়।
শনিবার পরিবার কল্যাণ সমিতি (পিকেএস) যশোর আয়োজিত এই চক্ষু চিকিৎসা শিবিরে গরীব রোগীদের বিনামূল্যে চশমা ও ঔষধ বিতরণ করা হয়।
ডা. নাহিদ কামালের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত চিকিৎসা শিবিরে ৩৭৫ জন চক্ষু রোগীর চিকিৎসা সেবা দেয়া হয়। এর মধ্যে ৩৫ জন রোগীকে চোখের ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়। এছাড়া ৪২ জন গরীব রোগীকে বিনামূল্যে চশমা দেয়া হয়।