নিজস্ব প্রতিবেদক: ভারতীয় উপমহাদেশের আপসহীন কমিউনিস্ট নেতা কমরেড আব্দুল হকের ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট যশোর সদর শাখার উদ্যোগে শুক্রবার বিকেলে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন থানা সভাপতি শাহরিয়ার আমির।
এতে বক্তব্য রাখেন, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের জেলা সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সহ-সাধারণ সম্পাদক কামরুল হক লিকু, সাংগঠনিক সম্পাদক সমীরণ বিশ্বাস, গণতান্ত্রিক মহিলা সমিতির জেলা সভাপতি ফরিদা পারভীন, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির জেলা প্রচার সম্পাদক জগন্নাথ বিশ্বাস,
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের জেলা সহ-সম্পাদক কামরুজ্জামান রাজেস, জাতীয় ছাত্রদলের জেলা যুগ্ম আহ্বায়ক মধুমঙ্গল বিশ্বাস প্রমুখ। পরিচালনা করেন সদর থানার সাধারণ সম্পাদক এ্যাড. আহাদ আলী লস্কর। সভার শুরুতে কমরেড আবদুল হকের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নিরবতা পালন করা হয়। বক্তারা বলেন,
কমরেড আবদুল হক শুধু একটি নামই নয়, তিনি ছিলেন এ দেশের জাতীয় গণতান্ত্রিক বিপ্লবী সংগ্রামের এক উজ্জল প্রতীক। তার নীতিনিষ্ঠতা, সর্বহারা চরিত্র, বিপ্লবী সাহস ও দৃঢ়তার অধিকারী।
তার সহজ-সরল জীবনযাত্রা ও ত্যাগ এদেশের বিপ্লবী সংগ্রামের ইতিহাসে এক মহান ও উজ্জ্বল দৃষ্টান্ত। প্রয়াত আব্দুল হকের ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তারা আরো বলেন, তিনি বিপ্লবী কমিউনিস্ট আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে গেছেন।