নিজস্ব প্রতিবেদক
সামাজিক সংগঠন স্বপ্নতরী যশোরের আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার বিকেলে যশোর শহরের খালধার রোডস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে নৃত্য শিল্পী জারিন তাসনিয়া রুপকথার সহযোগিতায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের হাতে ঈদের নতুন পোষাক তুলে দেন দৈনিক গ্রামের কাগজের প্রকাশক ও সম্পাদক মবিনুল ইসলাম মবিন।
সংগঠনের সভাপতি ওয়াদুদুর রহমান রানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার হায়দার আলী শিম্বা, শেকড় যশোরের সাধারণ সম্পাদক রওশন আরা রাসু, সংগঠনের উপদেষ্টা নূরুল আরিফিন, কবির উদ্দিন, জাকিয়া সুলতানা, সংগঠনের কোষাধ্যক্ষ শাহীনুর আক্তার, যোগাযোগ ও আইসিটি সম্পাদক তামজীদ আহমেদ হিজল, সদস্য জিহাদ হাসান, মারুফ হোসেন জীম, রুবেল হাসান, তাহসিন খান জিসান প্রমুখ।
